March 16, 2026, 11:48 pm
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

Reporter Name

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী হাই স্কুল মাঠে গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পোতাজিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপ স্থিত ছিলেন।জনসভায় সভাপতিত্ব করেন পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সকলের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা এবং দেশের জনগণের ভালোবাসা অর্জন করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তাই দলীয় নেতাকর্মীদের আজ থেকেই মাঠে কাজ শুরু করতে হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত প্রধান বক্তা হিসেবে বলেন,আওয়ামী লীগ ও বিএনপিকে একই ভাবা ভুল।আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দুর্নীতি করেছে আর বিএনপি গণতন্ত্র,মানুষের অধিকার ও সুশাসনের পক্ষে কাজ করে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদ ক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ,সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ,এবং ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন,বিএনপির লক্ষ্য একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়া,যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হবে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারো সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভাকে প্রাণবন্ত করে তোলে।
সভার শেষ পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST