October 11, 2026, 3:57 pm
শিরোনামঃ
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার বাংলাদেশ বিমান বাহিনীর”যুদ্ধবিমান কর্তৃক চট্টগ্রাম ফায়া রিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর সন মহড়া খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএ নপি) চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহ মান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় শাহজাদপুর সর কারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-ছাত্রী ও বিএনপি নেতাকর্মী হত্যা করলেও কখনো দুঃখ প্রকাশ করেননি। এখন বিদেশের মাটিতে বসে হরতাল দিচ্ছেন! জিয়া পরিবারের ওপর যুগ যুগ ধরে নির্যাতন করেছেন। খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করেছেন, আর দেশের জনগণ আপনাকে দেশছাড়া করেছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. এম এ মুহিত। তিনি বলেন, আরাফাত রহমান কোকো সাধারণ জীবনযাপন করতেন। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে জীবন দিয়েছেন।

স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ আইয়ুব আলী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্মরণসভায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক এ স্মরণসভায় অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST