October 11, 2026, 12:47 pm
শিরোনামঃ
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর নির্দেশ খাদ্যমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মামলা ৩২ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত…

Reporter Name

মোঃ টিপু সুলতান -স্টাফ রিপোর্টার:

POLICE MEDIA CELL, NOAKHALI
[11 OCTOBER 2026]

অদ্য ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভাটি সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কল্যাণমূলক প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় একজন পুলিশ সদস্যের উপস্থাপিত গঠনমূলক মতামত ও কল্যাণমূলক প্রস্তাবের জন্য পুলিশ সুপার মহোদয় তাঁকে পুরস্কৃত করেন।

পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী। জনাব আ. ন. ম. ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST