December 5, 2025, 1:55 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে কৃষি মেলা- ২০২৪ উদ্বোধন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে, উপজেলা কৃষি দফতরের উদ্যোগে আয়োজিত কৃষি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কৃষি মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। উদ্বোধন শেষে অতিথি ও কৃষকদের সমন্বয়ে একটি র‍্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলামের সঞ্চালনায় শতাধিক কৃষকের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কৃষি ও কৃষকের উন্নয়নমূলক নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।

আবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃষিখাতে যে সকল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তা উল্লেখ করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বিজ বিতরণ করা হয়। এ মেলায় মোট ১৫ টি স্টল রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST