May 30, 2026, 10:56 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি-

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে “এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাদের প্রকল্পের লক্ষ্য কৃষকদের জন্য সঠিক প্রযুক্তি ও কৃষি চর্চা প্রচলন করা, যাতে তারা নিজেদের কৃষি আবাদে লাভবান হতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ। তিনি বলেন, কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি ও কৃষি চর্চার প্রচলন করতে চাই, যাতে কৃষকরা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। এর মাধ্যমে কৃষকদের বিশেষত জৈব পদ্ধতিতে চাষাবাদ শেখানো হবে। পরবর্তীতে এই স্কুলগুলো ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি চাষ, উত্তম কৃষি চর্চা ও পার্টনার ফিল্ড স্কুল নিয়ে আলোচনা করেন। এসময় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST