August 27, 2026, 9:26 am
শিরোনামঃ
সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ফল মেলা ২০২৫ শুরু: দেশি ফলের গুরুত্বে সচেতনতামূলক আয়োজন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধ:

“দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে ফল মেলা ২০২৫। উপজেলার দিলরুবা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহজাদপুর।

আজ সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশি ফলের চাষ বাড়লে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকের আর্থিক উন্নয়ন সম্ভব হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব জেরিন আহম্মেদ। তিনি বলেন, দেশি ফল শুধু পুষ্টিকরই নয়, বরং আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। ফল চাষে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, যেন তারা কৃষিকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়।

এ সময় বক্তারা আরও বলেন, ফল মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের উৎস। নিয়মিত দেশীয় মৌসুমী ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং খাদ্যাভ্যাস হয় আরও স্বাস্থ্যসম্মত। এজন্য ফলদ বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

মেলায় বিভিন্ন দেশি ফল, চারা গাছ, আধুনিক ফলচাষ পদ্ধতি ও প্রযুক্তির প্রদর্শনী স্থান করে নেয়।



Our Like Page
Developed by: BD IT HOST