August 18, 2026, 5:59 am
শিরোনামঃ
ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে কঠোর অবস্থান: রেঞ্জের ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত দরখাস্ত লেখার জ্ঞান না থাকলেও সাংবাদিকরা জনপ্রতিনিধি বানাতে মরিয়া অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসাধারণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে সমাজসেবক কামরুল হাসান হিরকের ব্যতিক্রমী উদ্যোগ: কবরস্থানে লাইটিং ব্যবস্থা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুরের সমাজসেবক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরক আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তিনি শাহজাদপুরের সাতটি কবরস্থানে লাইটিং ব্যবস্থা চালু করেছেন।

ধারাবাহিকভাবে এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে আজ তিনি রাউতারা কবরস্থানে লাইটিং স্থাপন ও উদ্বোধন করেন। এ সময় কবরস্থানের সেক্রেটারি রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামরুল হাসান হিরক জানান, আমাদের শেষ ঠিকানা কবরস্থান, যেখানে আমাদের প্রিয়জনেরা চিরনিদ্রায় থাকেন। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে যতদিন পারবো, শাহজাদপুরের প্রতিটি ইউনিয়নের কবরস্থানে লাইটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। সকলেই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে তিনি প্রায় ২০ বছর ধরে গাছ লাগানোর কার্যক্রম পরিচালনা করে আসছেন। এখন পর্যন্ত তিনি ২,৫০০-এর বেশি গাছ রোপণ করেছেন। পাশাপাশি তিনি আশাবাদী, ধাপে ধাপে শাহজাদপুরের প্রতিটি ইউনিয়নের কবরস্থানে লাইটিং স্থাপন সম্পন্ন করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST