November 22, 2026, 6:27 am
শিরোনামঃ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ আমন্ত্রিত অতিথিরা।
পরে অতিথি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।

সেখানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত। সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী ও সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, সহকারি প্রভাষক মাহাবুর রহমান মিলন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম রুবেল খন্দকার এবং দেশবরেণ্য ইসলামী বক্তা মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম ইতোমধ্যে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।

সংগঠনটির ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সবসময় থাকবেন উল্লেখ করে শাহজাদপুরের উন্নয়নে সাংবাদিকদে র সহযোগিতা কামনা করেন।আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।পরিশেষে অতিথি ও সাংবাদিক বৃন্দের মধ্যে বিশেষ সম্মাননা ক্রেস বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST