September 12, 2026, 7:34 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহীনুর ইসলাম শাহীনকে অভিভাবক সদস্য হিসাবে দেখতে চায় কেএনবি স্কুলের অভিভাবকবৃন্দ

Reporter Name

সানজিম মিয়া – নিজস্ব প্রতিবেদক

আসছে আগামী ১৪ নভেম্বর গঙ্গাচড়া উপজেলার আওতাধীন কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে শাহীনুর ইসলাম শাহীনকে অভিভাবক সদস্য হিসাবে দেখতে চায় সাধারণ অভিভাবকবৃন্দ।

একজন সচেতন, মার্জিত, শিক্ষিত, সুপরিচিত হিসাবে শাহীনুর ইসলাম শাহীন সর্বমহলে সমানভাবে প্রশংসিত। সমাজসেবার পাশাপাশি শাহীনুর ইসলাম শাহীনের মধ্যে নেতৃত্ব দানের বিষয়টি দীর্ঘদিনের। স্থানীয় ভাবে একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব হিসেবে তার রয়েছে এক আলাদা গ্রহনযোগ্যতা।

সংশ্লিষ্ট একাধিক সাধারণ অভিভাবক ভোটারগণ জানায়,ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত,প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ সহ অবকাঠামোগত উন্নয়নে তার মতো সচেতন অভিভাবককেই সদস্য হিসাবে নির্বাচিত করা একান্ত জরুরী।তাকে নির্বাচিত করলে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নেতৃত্ব বজায় থাকবে বলে মত প্রকাশ করেন অভিভাবক ভোটারগণ।

জানতে চাইলে শাহীনুর ইসলাম শাহীন প্রতিবেদককে জানান,সম্মানিত সাধারণ অভিভাবকেরা যে প্রত্যাশা নিয়ে আমাকে আসন্ন নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করছেন।আমি নির্বাচিত হলে শতভাগ চেষ্টা করব কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক বিষয়ের মানোন্নয়নে আমার সর্বোচ্চটা দেওয়ার।এজন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীসহ সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST