April 21, 2026, 12:42 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“শিক্ষকরা শুধু শিক্ষক নন, নতুন উলিপুর বিনির্মাণে আপনারাই কারিগর” — মাহবুবুল আলম সালেহী

Reporter Name

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে নবনির্বা চিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকা ও নতুন উলিপুর গঠনে তাদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সালেহী বলেন, “আমার চোখে আপনারা শুধু শিক্ষক নন; নতুন উলিপুর বিনির্মাণে আপনারাই নতুন প্রজন্মের কারিগর। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের অবদানই হবে আগামীর উন্নত ও সমৃদ্ধ উলিপুরের ভিত্তি।”

 

তিনি আরও বলেন, একটি আধুনিক ও উন্নত উপজেলা গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, সততা ও দায়বদ্ধতাই হতে পারে টেকসই উন্নয়নের প্রধান শক্তি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জলিল সরকার অ্যাডভোকেট কামাল কবীর লিটন, ড. মিনহাজুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, উলিপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং নতুন উলিপুর বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা



Our Like Page
Developed by: BD IT HOST