July 11, 2026, 8:55 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ রাসেলের জন্মদিনে এমপি শাওনের ভিন্ন আয়োজন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ ১৫ অক্টোবর রাজধানী মিরপুর ১ নাম্বার বড়বাজার সৈয়দ নজরুল ইসলাম কমিউনিটি সেন্টারে অদ্য বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, সংসদ সদস্য (ভোলা -৩) তিনি বলেন, শেখ রাসেলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালোবাসতেন, ১৫ আগস্ট ১৯৭৫ সালে কালো রাতে শিশু রাসেলকে বাঁচতে দেয়নি, নিমমভাবে হত্যা করেছেন। শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আগামী দ্বাদশ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ, জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

উক্ত সভায় আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমুদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST