March 15, 2026, 2:56 am
শিরোনামঃ
সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক – পুলিশ সুপার ময়মনসিংহ পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না ———ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন, “কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন রাজধানীতে মেসার্স প্রাণমুন্সী এন্টারপ্রাইজ আয়োজনে দোয়া ও ইফতার মা্হফিল অনুষ্ঠিত নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

Reporter Name

প্রথম বাংলা -ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম,তাওয়া কুচা, রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিজিবি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিজিপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে।

এসময় ২ জন চোরাকারবারীকেও আটক করা হয়। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনের পৃথক পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়।

তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান,২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস।এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।



Our Like Page
Developed by: BD IT HOST