March 9, 2026, 8:47 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার – আসিফ মাহমুদ

Reporter Name

প্রথম বাংলা – এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্ত ব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন,আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি।তাদের চিকিৎ সা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করবো৷

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল।বর্তমান সরকার এসব জেলা-উপজেলা গুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেইসঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি।

সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সঙ্গে জড়িতের বিষয়ে আসি ফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমরা কাজ করবো।

এসময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST