May 2, 2026, 3:42 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সচিবের অস্বাভাবিক ব্যাংকিং লেনদেন, দুদকের অভিযান

Reporter Name

প্রথম বাংলা : এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ এবং অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম। তিনি বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ এবং শতকোটি টাকার অবৈধ চুক্তি ও অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগের পিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্রাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের ৩টি শাখায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত শাখাগুলো হতে চেকসমূহের মালিকানার বিস্তারিত তথ্য, সংশ্লিষ্ট হিসাবসমূহের লেনদেনের পরিমাণ ও স্থিতি সম্পর্কিত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অবৈধ ঘুষ লেনদেনের চুক্তিপত্রে উল্লিখিত ব্যক্তিবর্গের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ব্যাংকগুলোতে চাহিদাপত্র প্রদান করা হয়েছে।

অভিযোগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST