August 26, 2026, 8:57 pm
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সড়কে চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি: যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান

Reporter Name

প্রথম বাংলা – চলমান এইচএসসি পরীক্ষা ছাড়াও চলতি সপ্তাহে ঢাকা মহানগরীতে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিলসহ বেশকিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।

শনিবার (১৩ জুলাই ২০২৪) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুগ্ম পুলিশ কমিশনার বলেন, চলতি সপ্তাহের তিনদিন এইচএস সি পরীক্ষা,১৫ জুলাই উল্টো রথযাত্রা,১৭ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল আছে। পাশাপাশি কোটাবিরোধী আন্দোলন চলছে। অতিবৃষ্টি ও সড়কে রাস্তা খোড়াখুড়ির কারণে যানজট আরো বেড়ে যায়। সবকিছু মিলিয়ে চলতি সপ্তাহে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকছে। সম্মানিত নগরবাসীর জনভোগান্তি কমানো ও চলাচল নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে ডিএমপি।

তিনি বলেন, চলতি সপ্তাহের ট্রাফিক চ্যালেঞ্জ মাথায় রেখেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাতদিন কাজ করছেন আটটি ট্রাফিক বিভাগসহ টিম ডিএমপির সকল সদস্য।

অটোরিকসা চলাচল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা শহরের মূল সড়কে অটোরিকসা চলাচলের কোন সুযোগ নেই। এ জন্য বিভিন্ন স্টকহোল্ডার ও কমিউনিটি ট্রাফিক পুলিশের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের অধিকাংশ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত শুধুমাত্র নগরবাসীর চলাচল করার জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় পুনরায় ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করা হয়। ট্রাফিক পুলিশসহ ক্রাইম বিভাগকে নির্দেশ দেওয়া আছে ফুটপাত অবৈধভাবে দখলে রাখলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST