July 7, 2026, 10:01 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সবার জন্য স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা শীর্ষক ভবিষ্যত প্রজন্ম যুব সম্মেলন

Reporter Name

রশিদুল ইসলাম রিপন, স্টাফ রিপোর্টারঃ

কর্মপরিবেশের অনিরাপদতায় বিশ্বে প্রতিদিন মারা যায় সাড়ে ৭ হাজার মানুষ। রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে দেশে কর্মপরিবেশের বেশ কিছুটা উন্নয়ন হয়েছে। তারপরও দেশে অনেক অপ্রতিষ্ঠানিক খাতে ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা। এ কারণে কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তায় আরো কাজ করতে হবে বলে মনে করেন বক্তারা।

শনিবার (২৭ মে) রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘সবার জন্য স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা’ শীর্ষক ভবিষ্যত প্রজন্ম যুব সম্মেলনে বক্তারা এ কথা বলেন। তারা বলেন, বিশ্বে প্রতিদিন সাড়ে সাত হাজার মানুষ কর্মপরিবেশের অনিরাপদতার কারণে মারা যায়। এরমধ্যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ গুলোর শ্রমিকদের সংখ্যা উল্লেখযোগ্য।

সম্মেলনে, রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর,অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), কানাডা এবং নেদারল্যান্ডসের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ(ভিএসও) বাংলাদেশ।

স্বাগত বক্তব্য রাখেন ভিএসও বাংলাদশের প্রজেক্ট ম্যানেজার মো: শফিকুর রহমান, রংপুর বিভাগীয় যুব ফোরামের পক্ষে বক্তব্য রাখেন যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক শহিদ ইসলাম সুজন। সঞ্চালনা করেন বিভাগীয় যুব ফোরামের সভাপতি জামাল হোসেন।রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, দেশের যুবকরা এখন সবচেয়ে বড় শ্রমশক্তি। এসডিজি অর্জনে যুবদের ভূমিকা রাখতে হবে। যুবরাই দেশের সম্পদ। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সরকারও তাদের সাথে নিয়ে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তায় কাজ করছে। এছাড়া আমাদের টেসকসই উন্নয়ন লক্ষ্যে যেতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিকল্প নেই। আমরা নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই।

সম্মেলনে ভিএসও কতৃক গঠিত রংপুর বিভাগের সব সেচ্ছাসেবী সংঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত যুব ফোরামের জেলা সভাপতিদের কার্যক্রমের উপর ভিত্তীকরে তাদের কে সম্মাননা স্বারক প্রদান করা হয়



Our Like Page
Developed by: BD IT HOST