রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন
Reporter Name
Update Time :
Tuesday, July 7, 2026
/
102 Time View
/
Share
মোঃ শফিকুল ইসলাম’নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলেরপাড় এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী আরিফুল সকলের পরিচিত মুখ চুয়াডাঙ্গা জেলাধীন জীবন নগরের উথলিতে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজারহাট বাজার ও চাকিরপশার পাঠক পাড়া এলাকার অনেকেই বলেন, আরিফুল একজন বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। সে বেশ কিছুদিন যাবত নিখোঁজ ছিল। আজ হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
জানা গেছে রাজারহাট ও মিলের পাড় বাজারে তার বিচরণ প্রতিদিনের ন্যায় ছিল।
সবসময় হাস্যোজ্জ্বল মুখে হাত পেতে পরিচিত জনদের কাছে টাকা চেয়ে নিতো।
প্রতিদিন হাসিমুখে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে হাত পেতে সাহায্য চাইত সে। তবে তার অমায়িক ও বিনয়ী আচরণ এবং সদা হাসিখুশি স্বভাবের হওয়ায় তার সাথে অনেকে মজা করতো সেও আনন্দ উপভোগ করতো বেশিরভাগ ক্ষেত্রেই পরিচিতদের কাছ থেকে আরিফুল সাহায্য চাইতো।
সে ছিল একবারে সাদা মাটা মনের অধিকারী এজন্য সে সকলের প্রিয় মুখ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল।
আজ ৬ জুলাই ২০২৬ ইং চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার উথলি রেলস্টেশনের সন্নিকটে অসাবধানতা বশত রেললাইনের উপরে হাঁটতে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আরিফুল।বুদ্ধি প্রতিবন্ধী আরিফুলের আকস্মিক মৃত্যুর খবর শুনে রাজারহাট ও মিলের পাড় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোক বিরাজ করছে।