October 17, 2026, 8:46 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরাসরি ভোটে তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

সরাসরি ভোটে রাজশাহীর বাঘায় তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে।শনিবার(৩ সেপ্টেম্বর ) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. আশরাফুল ইসলিম ৮২ ভোট পেয়ে প্রথম হন। ইমরান আলী ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।রমজান আলী ৭৬ ভোট পেয়ে তৃতীয় ও জহুরুল ইসলাম ৭৫ ভোট পেয়ে চতুর্থ হন।

উল্লেখ্য, তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ১৪৬। কাস্ট হয়েছে ১৩২ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুর রহমান খান ও সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃজামিরুল ইসলাম রতন।

উপস্থিত ছিলেন- তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আঃ লতিফ বাবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আওয়াল, এসআই শাহরিয়ারের নেতৃত্বে বাঘা থানা পুলিশের একটি দল।



Our Like Page
Developed by: BD IT HOST