April 29, 2026, 3:39 pm
শিরোনামঃ
আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যা ণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ ইং ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় অবস্থিত গ্রীণ পয়ে ন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন’ ময়ম নসিং হ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ,প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ময়মনসিংহে র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী,ময়মনসিংহ কমার্স কলেজের প্রি ন্সিপাল এখলাস উদ্দিন খান, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের

 

চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেডের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাপ্তাহিক রাতদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মারুফ হোসেন, শরৎ সেলিম, প্রদীপ বিশ্বাস, সুমন ভট্টাচার্য, নেহাল রঞ্জন, খালেদ হাসান, হামিদ ইমরান সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সাংবাদিক দের নিরাপত্তা ও কল্যাণে সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল সাংবাদিকের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ আলী হোসেন রনি, সহ-আয়োজনে ছিলেন সামদানি হোসেন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন এবং আবু জার আল গিফার।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST