November 9, 2026, 5:53 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাড়ে বারো কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি নয়ন তারাকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকা থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ নয়ন তারা (৪০) কে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাতে পূর্ব নাখালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম বুধবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন নারী মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি নয়ন তারাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য দুই লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত নয়ন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST