March 12, 2026, 8:21 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা – চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরের চান্দগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শর বেশি মানুষ। এ ঘটনায় থানা ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। এসব মামলায় একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ফজলে করিম, আবু রেজা নদভী প্রমুখ।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST