November 17, 2026, 4:39 pm
শিরোনামঃ
রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই সঙ্গে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST