July 4, 2026, 6:51 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাব্বির হত্যার বিচারের দাবিতে জাজিরায় মানববন্ধন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় দুর্বৃত্তদের হাতে নিহত সাব্বির শেখের(২৬) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে শরীয়তপুরের জাজিরার উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার সামনে এ মানববন্ধন পালিত হয়। মানব বন্ধনে নিহতের পরিবার, স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিহত সাব্বির শেখ (২৬) জাজিরা উপজেলার ফজলু মাদবরের কান্দি গ্রামের সাঈদ শেখের ছেলে।মানববন্ধনে বক্তারা সাব্বির শেখের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ জুন পদ্মাসেতু দক্ষিণ থানাধীন জমাদ্দার স্ট্যান্ডের আন্ডারপাসের পাশে রেন্ট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সাব্বির শেখের মরদের উদ্ধার করে পুলিশ।

পরে ১৩ জুন নিহতের চাচা মাহাবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার দীর্ঘদিন পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।



Our Like Page
Developed by: BD IT HOST