December 11, 2025, 2:34 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সায়েদাবাদ টার্মিনাল সরানো হচ্ছে কাচপুরে, ঢাকায় ঢুকবে না জেলার বাস – মেয়র তাপস

Reporter Name

প্রথম বাংলা – যানজট কমাতে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। এর কাজ শেষ হলে রাজধানীতে আন্তঃজেলার কোনো বাস আর ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন,টার্মিনাল সরাতে কাচপুরে ভূমি উন্নয়নের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে আন্তঃজেলা রুটের কোনো বাস সায়েদাবাদে আসবে না।

মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে মেয়রের দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেনে মেয়র।

তিনি বলেন, ‘আন্তঃজেলা বাসের চাপ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে কাঁচপুরে আমরা টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছি। এটি সম্পন্ন হলে বাইরে থেকে আসা বাস আর মূল ঢাকায় ঢুকতে পারবে না ইতোমধ্যে আমাদের ভূমি উন্নয়নের কাজ চলমান আছে।’

সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে তাপস বলেন, ঢাকার ভেতরে যেসব বাস চলবে তা সায়েদাবাদ বাস টার্মিনালে রাখা হবে। এ জন্য এ বাস টার্মিনালের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পুরো টার্মিনালকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার লক্ষ্যে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন,আধুনিকায়নের ফলে বাস ব্যবস্থাপনায় যেমন গতি বৃদ্ধি পাবে, তেমনি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীসেবার মান ও নিরাপত্তা আরও বেড়ে যাবে। চালক-সহযোগীদের জন্য আবাসন সুবিধা দিতে ডরমিটরি নির্মাণের কাজও গ্রহণ করা হয়েছে, বাড়ানো হয়েছে কাউন্টারের সংখ্যা।

এ সময় যানজট নিরসন এবং যানবাহন চলাচলের গতিশীলতা বাড়াতে ডিএসসিসি কাজ করছে বলে জানান মেয়র। বলেন, ‘আমরা বেড়িবাঁধ সড়কের রায়েরবাজার স্লুইসগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত সড়ককে আট লেনে প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি, যা ঢাকার ভেতরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যাচাই কমিটির বৈঠকে এ প্রকল্প অনুমোদন হয়েছে।’

ঢাকা যানজটমুক্ত,নিরাপদ,গতিশীল ও পরিবেশবান্ধব একটি সচল মহানগরী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।



Our Like Page
Developed by: BD IT HOST