November 9, 2026, 5:10 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম-১। মোছাঃ রীনা বেগম (২০)।

 

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোরান হাওয়াই গলি এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ রীনা বেগমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩২০৫০ টাকা উদ্ধার করা হয়।

 

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোছাঃ রীনা বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST