November 5, 2026, 7:15 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আধুনিক নগর মাতৃসদনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, পরিদর্শনে প্রশাসক

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর বাঘমারা পানির ট্যাংক সংলগ্ন এলাকায় অবস্থিত আধুনিক ও সু-সজ্জিত নগর মাতৃসদনে স্বল্পমূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

নগর মাতৃসদনে নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা, পরিবার পরিকল্পনা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসাসহ নানা ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন নগরবাসীকে বাঘমারায় অবস্থিত নগর মাতৃসদন এবং গুলকীবাড়ী, খাগডহর ও শম্ভুগঞ্জে অবস্থিত নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সিটি কর্পোরেশন এসব স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। তাই এলাকার সাধারণ মানুষকে এসব কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST