September 24, 2026, 12:06 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিবিডিপির আয়োজনে আমতলীতে বিশ্ব কন্যা দিবসে চিত্রাংকন ও আলোচনা সভা

Reporter Name

—– মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেলা প্রতিনিধি, বরগুনা।

বিশ্ব কন্যা দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি ও আমতলী উপজেলা এনসিটিএফ। আমতলী পৌর মিলনায়তনে এনসিটিএফ এর সভাপতি সাজিদ আরমান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক নূহু উল আলম নবীন, এনএসএস এর ওয়ার্ল্ড ভিশন এর সাপোর্ট প্রজেক্ট এর ম্যানেজার মৃদুল সরকার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল করোনা পরবর্তি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা। এই থিমের উপর ভিত্তি করে ২৫ জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়।

আলোচনায় বক্তারা বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করে বলেন, গোটা বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিংগ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হল শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।

প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারী অনুষ্ঠানের পৃষ্ঠ-পোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের জন্ম হয়েছিল। প্ল্যান ইন্টারন্যাশনালের থিম “কারণ আমি একজন মেয়ে”(Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসর ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচী হল গোটা বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করা।

সবশেষে শিশুদের মাঝে পুরষ্কার ও মিষ্টি বিতরণ করে দিবসটি পালন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST