October 11, 2026, 12:02 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা প্রতিমা রানী চৌধুরীকে সংবর্ধনা প্রদান

Reporter Name

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ– সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিমা রানী চৌধুরী শিউলী। বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন তাকে সংবর্ধনা প্রদান করেছেন। কাজিপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষকদের মাসিক সভায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এসময় তিনি বলেন, আজ প্রতিমা রানী আমাদের গর্ব। তিনি জেলার কয়েকহাজার শিক্ষকের মধ্য থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। পুরো কাজিপুরের জন্যে তিনি সম্মান বয়ে এনেছেন। ভবিষ্যতে তার নিকট থেকে আরও ভালো কিছুর প্রত্যাশা রইলো।

নিজের অনুভূমি ব্যক্ত করে শিক্ষিকা প্রতিমা রানী চৌধুরী জানান, কঠোর পরিশ্রমের উপরই সফলতা নির্র্ভর করে।কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আমি বর্তমান সরকারের নির্দেশিত প্রক্রিয়াগুলো প্রয়োগে সচেষ্ট হয়েছি। ডিজিটাল কন্টেন্ট তৈরি ও তার প্রয়োগে শ্রেণি পাঠদান, শিক্ষার্থী মূল্যায়ণ, ঝরেপড়া রোধে নতুন নতুন কর্মপন্থা তৈরি ও তার প্রয়োগ করার চেষ্টা করেছি।আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার ক্লাস্টারের অফিসারসহ শিক্ষা অফিসার মহোদয়। তাদেরসহ আমার অন্যান্য সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব, খলিলুর রহমান সিরাজী।কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোমেনা পারভীন পারুল, কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার জোবায়ের হোসেন, আবু সাইদ, জহুরা তহুরসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ। উল্লেখ্য প্রতিমা রানী চৌধুরী ২০০৩ সালে সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরিতে যোগদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST