February 10, 2026, 2:34 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডকে নিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা চাই

Reporter Name

আলতাফ হোসেন”বিশেষ প্রতিনিধি:

দক্ষিণ সলিমপুরের ঐতিহ্যবাহী লতিফপুর মদনী জামে মসজিদে জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরীর পবিত্র জুমার নামাজ আদায় ও মুসল্লী- সর্বস্তরের এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়।

মসজিদ ভিত্তিক পরিচিতি ও গণসংযোগের অংশ হিসেবে চট্টগ্রাম-৪, সীতাকুন্ড আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী গতকাল পবিত্র জুমার সালাত আদায় করেন দক্ষিণ সলিমপুরের ঐতিহ্যবাহী লতিফপুর মদনী জামে মসজিদে।

জুমার সালাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায়, তিনি নিজের পরিচয় ও সীতাকুণ্ডকে নিয়ে ওনার স্বপ্ন তুলে ধরেন এবং বলেন, এমন একটি সীতাকুণ্ড নির্মাণ করতে চাই , যেখানে বেকারত্বের অবসান, জুলুম নির্যাতন ও অবিচারের অবসান, এবং যেখানে প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে। সীতাকুণ্ড হবে নিরক্ষর, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত শান্তিময় সীতাকুণ্ড।

তিনি আরো বলেন “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর রহমত ও জনগণের শক্তিই প্রকৃত পরিবর্তনের চালিকাশক্তি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাকে এই পথচলায় সাহস জোগাবে।

প্রতিশ্রুতি দিচ্ছি, সুযোগ পেলে আমি সর্বশক্তি দিয়ে সীতাকুণ্ডের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জননিরাপত্তা নিশ্চিত করবো। কারণ আমি বিশ্বাস করি সীতাকুণ্ডের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কারণ দেশের মধ্যে আমাদের সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ শিল্প সমৃদ্ধ অঞ্চল, যা জাতীয় অর্থনীতির চালিকাশক্তি বলা চলে।

নামাজের পর কবর জিয়ারতের সময় তিনি উপস্থিত মুসল্লী ও সর্বস্তরের এলাকাবাসীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খবরা খবর নেন। এ সময় বিপুল সংখ্যক এলাকাবাসী আনোয়ার সিদ্দিক চৌধুরীকে অভিবাদন জানান এবং পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

পরিশেষে গণসংযোগ স্বতঃস্ফূর্ত অংশ করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে গণসংযোগ কর্মসূচি সমাপ্ত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST