November 15, 2026, 12:31 pm
শিরোনামঃ
“শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা, ডিএফপির নির্দেশনা উপেক্ষা করে পছন্দের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে আলোকিত নারী* কবি: তাসনিয়া মারুফ সুমি হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

Reporter Name

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সদস্যরা ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাংলাদেশী ও ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করা হয়েছে।

 

রবিবার ভোরে বিজিবি”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সনামগঞ্জের চাঁনপপুর,লাউরগড়,বালিয়াঘাটা ও প্যাকপাড়া,এসব অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। সুনামগঞ্জের সাথে ভারতের প্রায় ১২০ কিলোঃ সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকাগুলোর সীমারেখা সুনামগঞ্জের ১৯টি বিওপির জোয়ানরা প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে থাকেন।

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে ভোরে ৫,১০,৩০০/- (পাঁচ লক্ষ দশ হাজার তিনশত) টাকার মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

 

আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.১১.২৬



Our Like Page
Developed by: BD IT HOST