July 28, 2026, 4:52 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার আটক ৮

Reporter Name

 

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ

বিষ দিয়ে মাছ ধরার সময় সুন্দরবনের সংরক্ষিত বেড়ীর খাল থেকে ৮ অসাধু জেলেকে আটক করেছেন বনবিভাগ। মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করে বিকেল পৌনে ৫টায় মোংলার ফুয়েল জেটিতে আনা হয়। এরপর তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের হাড়বাড়ীয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাড়বাড়ীয়া এলাকার সংরক্ষিত বেড়ীর খালে অভিযান চালানো হয়।

এ সময় ওই খালে বিষ দিয়ে মাছ ধরতে থাকা অবস্থায় তিনটি নৌকাসহ ৮ জেলেকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৪ বোতল বিষ (কীটনাশক), ১২টি জাল ও ৫ কেজি চিংড়ি মাছ।

আটককৃতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলার জমির মল্লিকের ছেলে আবু বক্কর মল্লিক (৬০), উজলকুড়ের আমিন উদ্দিন শেখের ছেলে কেরামত আলী (৫৫), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মাহফুজ মল্লিক (২৫), হাশেম শেখের ছেলে টুটুল শেখ (২২),

নুর ইসলামের ছেলে জাকির শেখ (২২), রুস্তম শেখের ছেলে সিদ্দিক শেখ (২১), লুৎফর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫) ও বাগেরহাটের চুলকাঠীর পারেরহাটের ইয়াছিন শেখের ছেলে আদম শেখ (২০)।

বন কর্মকর্তা তানভীর হাসান বলেন, এ অভিযানে চাঁদপাই রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-০১ ও হাড়বাড়ীয়া টহল ফাঁড়ির বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বিকেলেই বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটক এ সকল জেলেরা বনবিভাগের কাছ থেকে মাছ ধরার বৈধ পাসপারমিট নিয়ে অবৈধভাবেই সংরক্ষিত বনাঞ্চলের খালে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলো। বিষ দিয়ে মাছ ধরা অবস্থাতেই হাতেনাতে তাদেরকে আটক করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST