July 12, 2026, 2:43 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে এসএসসি পরিক্ষায় প্রক্সি, ১ জনের কারাদণ্ড

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে আলমগীর হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে ১ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেতী সর্ববিদ্যা। এই অভিযোগে আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্বপনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর ) সকালে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন উপজেলার চরজব্বার ইউনিয়নের চর পানাউল্যাহ গ্রামের আক্তার হোসেন এর ছেলে। আলমগীর হোসেন উপজেলার সৈকত সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। আসল পরীক্ষার্থী চরজুবিলী ইউনিয়নের জুবিলী গ্রামের জসিম উদ্দীন এর ছেলে। সে জুবিলী হাবিব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, বৃহস্পতিবার সকালে গনীত বিষয় পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্সি দেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তার অপরাধ বিবেচনা করে তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৩ ধারায় ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্ববপনকে বহিষ্কার হয়েছে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হলে আসামীকে গ্রেপ্তার করে আদালত প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST