December 5, 2025, 2:04 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে মাটিবাহী ট্রাক্টর চাপায় প্রাণ গেলো ৯ বছরের এক শিশুর

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমত তারা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (ফেব্রু য়ারী) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত আলেয়া চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আলেয়া রাস্তা পার হওয়ার সময় একই সড়ক দিয়ে যাওয়া একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই আলেয়া নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST