July 27, 2026, 9:53 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ

Reporter Name

 

ঢাকা,সোমবার, ১২ সেপ্টেম্বর,২০২২: দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান।

সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ। তিনি সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফের পাশে থাকার কথা বলেছেন।

বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান,

যুগ্ন সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান,শরিফুল ইসলাম বিপ্লব।

অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।
সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST