March 12, 2026, 8:38 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

প্রথম বাংলা-মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল Paul Velentino PHIRI, MSM, psc, ndc, PhD ঢাকা সেনা নিবাসস্থ সেনাসদরে ৩ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার) সেনাবাহি নী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার’কে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তাঁর এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন বলে জানা যায়। এই সফর বাংলাদেশ ও মালাউই এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST