November 14, 2026, 6:34 am
শিরোনামঃ
গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক “নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা,ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনা সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

Reporter Name

প্রথম বাংলা – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্রের অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবির সেনা সদস্যদের উদ্দেশে ‘দরবার’ এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে অসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এ সময় নবনির্মিত সেনানিবাসের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৭ পদাতিক ডিভিশনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

পরিদর্শনকালে সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST