July 26, 2026, 2:17 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে বিএনপির ১১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে সোনারগাঁ থানা পুলিশ।মঙ্গলবার এ মামলটি দায়ের করেন সোনা রগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দু।ল কাদের ভুঁইয়া।

মামলার আসামিরা হলেন- বিএনপির নির্বাহী কমি টির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশা রফ হোসেন,সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপ তি শাহজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুঁইয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ভুঁইয়া,সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ সিকদার,সদস্য সচিব তানভীর,বিএনপি নেতা মামুন,আমিনুল ইসলাম, সফি মেম্বার,নূরে ইয়ামিন নোবেল,সোহেল,মোক্তার হোসেন,আবুল হোসেন,মনির হোসেন,আমিনুল ইসলাম,আফজাল হোসেন,মুছা মিয়া,আজিজুল্লাহ, শহিদ সরকার,সানোয়ার হোসেন,রউফ প্রধান, শরিফ,কবির,কামাল হোসেন,লাতিফ,নেহাল উদ্দিন, মোকলেছ,শাহালম,তাজুল ইসলাম সরকার,আব্দুর রউফ,জয়নাল,আওলাদ,ফারুক,জালালসহ অজ্ঞাত ৮০ জন।

মামলায় উল্লেখ করা হয়,গত ৪ ডিসেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় বিএনপি জামায়াতের ৭০-৮০ জন মশাল,লোহার রড,হকিস্টিক,রড,লাঠি,দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা এ সময় কক টেলের বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে আতংক ও ত্রাস সৃষ্টি করে। এসময় ৩/৪ টি গাড়ি ভাংচুর করে তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪ টুকরা লাল কসটেপ মোড়ানো বিস্ফোরিত কক টেলের অংশ বিশেষ,২ টি পোড়া টায়ারের অংশ, মশাল মিছিলে ব্যবহৃত ৭টি পোড়া লাঠি,৮ টুকরা ভাঙ্গা কাঁচ।

এর আগে সোনারগাঁয়ে ১৭ নভেম্বর বিকেলে মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি নেতাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরো জপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ১৫ জনকে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান,মহাসড়কে নাশকতার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST