November 6, 2026, 2:59 pm
শিরোনামঃ
​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্ত্রীসহ দুর্নীতি মামলার আসামি হলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী

Reporter Name

প্রথম বাংলা-অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার(২৪ মার্চ)দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যাল য়ে সংস্থাটির সহকারী পরিচালক আমি আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় মাম লাটি দায়ের করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়,আসামি মাসুদাইসলা ম ২০১৭ সালের ৫ জানুয়ারি দুদকে দাখিল করা সম্প দ বিবরণীতে স্থাবর-অস্থাবরসহ মোট ১ কোটি ২৩লাখ ৭৮ হাজার ৫৯০ টাকায় সম্পদের তথ্য দাখিল করেছে ন কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ২৬৪ টাকার রেকর্ডপত্র পাওয়া যায়। অর্থাৎ এখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্যাদি গোপন করেছেন।

অন্যদিকে দুদকের অনুসন্ধানে গৃহিণী হওয়া সত্ত্বেও জ্ঞাত আয় বহির্ভূত ৪৯ লাখ ৩৭ হাজার ৭০২ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যা মূলত স্বামীর অবৈধ আয়ের মাধ্যমে গড়েছেন বলে দুদক মনে করছে।



Our Like Page
Developed by: BD IT HOST