November 5, 2026, 6:42 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হজ মৌসুমে জন্ম নেওয়া প্রথম শিশুর নাম রাখা হলো মুহাম্মদ

Reporter Name

প্রথম বাংলা – হজযাত্রীদের সন্তান জন্মের ঘটনা শোনা যায় প্রতি হজ মৌসুমে। এবারের হজ মৌসুমেও সুস্থ-সবল শিশুর জন্ম দিয়েছেন এক নারী। তিনি নাইজেরিয়া থেকে হজ করতে আসা নারীদের একজন। তার বয়স ৩০। মক্কা ম্যাটিরনিটি এন্ড চাইল্ড হাসপাতালে শিশুর জন্ম দিয়েছেন তিনি।

শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মদ। এ বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের তালিকায় উঠে এসেছে এই শিশুর নাম।

সৌদি প্রেস এজেন্সির বরাতে সোমবার (১০ জুন) এ খবর জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট।

৩১ সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর ওই নারী হজযাত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা দ্রুত তার অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন। পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন।

কাবায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা (ভিডিও)
হারামাইনে খতম তারাবি ও দোয়ার কিছু মনকাড়া দৃশ্য
তাওয়াফে জিয়ারত সময়মতো করতে না পারলে করণীয়
আরব নিউজ জানিয়েছে, মায়ের শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

হজের সময় হজযাত্রীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করে মক্কা ম্যাটিরনিটি এন্ড চাইল্ড হাসপাতালে। তাদের সেবাগুলোর মধ্যে রয়েছে জরুরি যত্ন, প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসাসেবা। হাসপাতালটিতে প্রতিবছর হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়।

নাইজেরীয় হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসাসেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সুত্র, Dhakapost.



Our Like Page
Developed by: BD IT HOST