December 6, 2025, 3:51 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার করেছে এটিইউ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর আশুলিয়া এলাকা থেকে যাবজ্জী বন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার কৃতের নাম শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিন (৪৫)। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে এটিইউ। এটিইউর সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

ওয়াহিদা পারভীন জানান, ২০০২ সালে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় বেল্লাল হোসেন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন। ওই ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়। মামলার পর আসামি শিপন আত্মগোপনে চলে যান।

এটিইউর সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, ২০০৪ সাল থেকে শিপন ৪ বছর সৌদি আরব ২০১২ সালে ৭ মাস কাতারে অবস্থান করেন। দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে মানিকগঞ্জ ঢাকা জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। মামলার বিচার শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌল ভীবাজার জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এটিইউ জানায়, গ্রেপ্তার শিপন হত্যা মামলা হওয়ার পর ২০০২ সাল থেকে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতীকী ছবি



Our Like Page
Developed by: BD IT HOST