July 4, 2026, 8:15 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হলুদ সাংবাদিকতায় পেশার সুনাম ক্ষুণ্ন হচ্ছে : নিজামুল হক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন,প্রেস কাউন্সিলের তালিকা ভুক্তির মাধ্যমে সাংবাদিকদের পরিচয় সংকট দূর করা হবে যোগ্য সাংবাদিকরা প্রেস কাউন্সিলের তালিকাভুক্ত হবেন। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার মতো করে সাংবাদিকদের তালিকাভুক্তি করা হবে এতে অনিবন্ধিতদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই।

বুধবার (১ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউস মিলনায় তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমা ধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজামুল হক নাসিম বলেন,দেশে সাংবাদিক কারা হবেন, তাদের যোগ্যতা কী হবে এনিয়ে কোনো আইন নেই। সাংবাদিকদের তালিকাভুক্তির ক্ষেত্রে গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট না হলেও কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন। আমরা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে এবং ঢাকায় বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে সাংবাদিকদের তালিকা সংগ্রহ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সাংবাদিকদের নিবন্ধন হোক। এটি হলে প্রেস কাউন্সিল সাংবাদিকদের সুবিধা-অসুবিধাস হ নানা বিষয় দেখভাল করতে পারবে।সেই সঙ্গে সাংবাদি করা জবাবদিহিতার আওতায় আসবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,চিকিৎসক,আইনজীবী, ইঞ্জিনিয়ার,আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পেশায় কর্মরত দের নিবন্ধন রয়েছে। অথচ সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিতদের কোনো নিবন্ধন নেই। এর ফলে যাদের উপযুক্ততা নেই তারাও এ পেশায় আসছে। ফলে হলুদ সাংবাদিকতা বেড়ে যাচ্ছে এবং সাংবাদিকতা পেশার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, যার কোনো নিয়ম-নীতিমালা নেই, প্রচার কিংবা প্রকাশে গেটকিপার নেই, এটি সাংবাদিকতা হতে পারে। প্রচারমুখী সাধারণ মানুষের সঙ্গে একদল মানুষ ফেসবুক সাংবাদিকতার নামে অপসাং বাদিকতা করছে। তাই ফেসবুক সাংবাদিকদের উৎসাহ দেওয়ার সুযোগ নেই। তাদের অপসাংবাদিকতা রুখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, অপসাংবাদিকতা রু খতে প্রেস কাউন্সিল সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১৫ সালে নতুন আইনের প্রস্তাবনা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে। এতে কোনো সাংবাদিক মিথ্যাচার করে সংবাদ পরিবেশ করলে তাদের এক টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এ আইন পাস হলে প্রেস কাউন্সিলের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি আসবে

অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) হাবিবুর হাসান রুমির সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ দেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকা র।আলোচনা পর্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ অতিথিরা।



Our Like Page
Developed by: BD IT HOST