প্রথম বাংলা : র্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ কর্তৃক ০৪(চার) টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব-১৪, ময়মনসিংহ সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা, গাজীপুর জেলার মাওনা এবং মুন্সিগঞ্জ জেলার সদর এলাকা হতে ০৪ (চার) টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধারপূর্বক ১১ সেপ্টেম্বর ২০২৫খ্রি. সকাল ১২:০০ ঘটিকায় সম্মানিত অধিনায়ক,
র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে।