November 15, 2026, 10:17 am
শিরোনামঃ
গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা, ডিএফপির নির্দেশনা উপেক্ষা করে পছন্দের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে আলোকিত নারী* কবি: তাসনিয়া মারুফ সুমি হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

Reporter Name

প্রথম বাংলা –
আজ ২৯ মার্চ ২০২৫ খ্রি. সকাল ১১:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ২৪ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ২৪ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ২৪ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৫ টি, স্যামস্যাং ৩ টি, শাওমি ৭ টি, রিয়েলমি ৪ টি, ইনফিনিক্স ১ টি, ওয়ালটন ১ টি, টেকনো ১ টি, নোকিয়া ১ টি ও ১টি হুয়াই ব্র্যান্ডের।
রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST