
প্রথম বাংলা:রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ আজিজুল শেখ ওরফে আইজুল (৪০) ও ২। মোঃ দিদার মিয়া (৩৯)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বিকাল আনুমানিক ৫:১০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া মেইন রোডের রোমেল ভুইয়া টাওয়ারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।