August 25, 2026, 8:47 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর

Reporter Name

ইকরামুল হক বিশেষ”প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেকে ভয় দেখাচ্ছে—নাকি তার বিরুদ্ধে হেভিওয়েট আছে। ইনশাআল্লাহ, ১২ তারিখেই ওয়েট মাপা হয়ে যাবে। জনগণের রায় যেদিকে পড়বে, সেটাই হবে প্রকৃত হেভিওয়েট।” তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াত আমীর।

সমাবেশে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনারা এই ভাইকে চিনেন? ফারুককে চিনেন আপনারা?” এরপর তিনি জনগণের ভোটের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতার ফয়সালা হবে বলে মন্তব্য করেন।
এ সময় কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতেও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়। জনসভায় অন্তত ৭ লাখ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST