January 20, 2026, 8:38 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৪ মামলার আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১৪ মামলার আসামি,চিহ্নিত মাদক কারবারি ও পেশাদারছিনতাইকা রী মোঃ সোহেল ওরফে ট্যারা সোহেল (৩০)কে দুই সহযোগীস হ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃত অপর দুই সহযোগী হলো- ১০ মামলার আসামি মোঃ আক্তার হোসেন (২৭) ও দুই মামলার আসামি মোঃ রনি মিয়া (২৬)।বুধবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় তেজগাঁও ধানাধীন কারওয়ান বাজার পার্কের ভিতর পশ্চিম পাশে ওয়্যারহাউজের পিছনের গলি হতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, তেজগাঁও থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী ওয়্যারহাউজের পিছনের গলিতে ডাকাতি সংঘটনের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত ১১:১০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সোহেল, আক্তার ও রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা ৮/৯ জন পালিয়ে যায়।

এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল, আক্তার ও রনি পেশাদার মাদক কারবারি ও সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।তারা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট সহ আশেপাশের এলাকায় ছিনতাই করতো ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলো।গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও,

শাহবাগ ও জামালপুরের বকশিগঞ্জ থানায় ছিনতাই ও মাদকের ১৪টি মামলা ও দুটি জিডি রয়েছে। তার সহযোগী আক্তারের বিরুদ্ধে হাতিরঝিল ও তেজগাঁও থানায় ছিনতাই ও মাদকের ১০টি এবং রনির বিরুদ্ধে শেরেবাংলা নগর ও কলাবাগান থানায় চুরি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST