June 28, 2026, 10:46 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৭ কেজি গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক কারবারি লেবু মিয়াকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মহাখালী থেকে ১৭ কেজি গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক কারবারি লেবু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় মহাখালীর একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে লেবু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ব্যাগের মধ্যে হতে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত লেবু মিয়া একজন চিহ্নিত পেশাদার মাদক কারবারি।সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত। শুক্রবার সে বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা নিজের হেফাজতে রেখে বাসে করে বহন করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST