September 1, 2026, 11:33 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা : ২৭জুন ২০২৬ খ্রিঃ শনিবার রাত পৌণে ৮ টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রীসহ এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে কুশিহাটা নামক ডুবোচরে লঞ্চটি যাত্রী সহ আটকা পড়ে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ও নদীর অথৈ পানির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে লঞ্চের যাত্রীদের মধ্যে।

এ সময় আতঙ্কিত ও ভয়ার্ত দুইজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌ থানায় উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।

৯৯৯ নম্বরে কল দুটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তানজিদ এবং কনস্টেবল রানা। কলার, উদ্ধার সংশ্লিষ্ট থানা এবং পুলিশদলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই শরীফুল ইসলাম এবং এসআই আনিসুর রহমান।

সংবাদ পেয়ে দ্রুত দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দল উদ্ধারকারী ট্রলার এবং দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। নৌপুলিশ পরবর্তীতে ট্রলার ও নৌ পুলিশের ০২ টি স্পিড বোট দিয়ে যাত্রীদের চর থেকে উদ্ধার করে অন্য একটি লঞ্চ এমভি চিশতিয়ায় তুলে দেয়।

সর্বশেষ যাত্রীগন নৌ পুলিশ এর সহায়তায় রাত ১১টা ৩০ মিনিটে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছায়। উদ্ধার করা যাত্রী সংখ্যা নারী ও শিশু মিলিয়ে মোট ৮৫ জন। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST