May 4, 2026, 9:19 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা : গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি (৪৮) ২। মতিঝিল থানা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮) ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ বায়েজিদ (৪৫) ৪। উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০) ৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০) ৬।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) ৭। কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫) ৮। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শামীম শিকদার (৪০) ৯।

বংশাল থানা ৩২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) ১০”গোপালগঞ্জ জেলা ছাত্রলী গের সাধারণ সম্পাদক আমির হামজা (২৮) ১১। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাকিব কাজী (২৪) ১২। রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ (২২) ১৩। যুবলীগ কর্মী মোঃ রেজওয়ান হাওলাদার (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি-সাইবারের একটি আভিযানিক দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ফকিরাপুল কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ সিকদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

ডিবি সূত্রে আরও জানা যায়,গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ ) বিকাল আনুমানিক ০৩:০০ঘটিকায় রাজধানীর কাফরুল থানা ধীন পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম’অন্যদিকে একই দিন বিকাল আনুমানিক ০৩:৫০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ০২ নং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মহর আলীকে গ্রেফতার করে।

অপরদিকে, গত শনিবার (৬সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:০৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনালটিম নিউ মার্কেট থানাধীন কাঁটাবন এলাকায় অভিযান পরিচালনা শে খ ইবনে সাদিককে, রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় পরিবাগ এলাকা থেকে আমিনুল ইসলাম বিপ্লবকে ও রাত আনুমানিক ২ :২৫ ঘটিকায় কোতয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিতাই ঘোষকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কেরানীগঞ্জ থানার দাড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শিকদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অপর একটি টিম।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় বংশাল থানা এলাকা থেকে ইমতি য়াজ উদ্দীন সুমিতকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত(৭সেপ্টেম্বর ২০২৫ ) আনুমানিক ১২:৩০ ঘটিকা থেকে সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আমির হামজা, মোঃ সাকিব কাজী, মোঃ নাদিম শেখ ও মোঃ রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST