November 6, 2026, 1:53 pm
শিরোনামঃ
জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৬৩ পুলিশ পরিদর্শকের বদলি চেয়ে ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

Reporter Name

প্রথম বাংলা – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৬৩ জন (ইন্সপেক্টর অব পুলিশ) পরিদর্শকের বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২২ ডিসেম্বর) ইসিতে এ চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) এবং ৩ জন ইন্সপেক্টর অব পুলিশের (শহর ও যানবাহন) বদলি/পদায়নের বিষয়ে সম্মতি চেয়ে ইসিতে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দে শের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে দেশের সব থানার ওসি পর্যায়ক্রমে বদলির জন্য স্বরা ষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাক রি করছেন,প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদে শে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।মন্ত্রিপ রিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরে র মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।



Our Like Page
Developed by: BD IT HOST